চুকনগর সম্মিলিত পরিষদের উদ্যোগে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের ৪র্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার সময় চুকনগর রয়েল স্পোর্টিং মাঠে ৪র্থ খেলায় অংশ গ্রহন করেন দিঘলিয়া ফুটবল একাদশ ও মুড়োগাছা রাসেল স্মৃতি ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে খেলা ১-১ সমতা বিরাজ। পরে টাইব্রেকারে দিঘলিয়া ফুটবল একাদশ ৫-৪ গোলে জয়লাভ করে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুকনগর বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি সরদার মুজিবুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন চুকনগর বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক সরদার ওহিদুল ইসলাম ও আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খেলা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী সরদার শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন, গাজী আব্দুল হামিদ, শেখ কামাল হোসেন, কবির হাসান, আলী আসগর অনন্ত। উপস্থিত ছিলেন চুকনগর সম্মিলিত পরিষদের সভাপতি রবিউল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক প্রশান্ত রায়, খেলা পরিচালনা কমিটির সভাপতি মাহামুদুল কালাম মিতু, সাধারণ সম্পাদক সম মুস্তাফিজুর রহমান টিটু, ইউপি সদস্য আলাউদ্দিন মালী, সম ইকবল হোসেন সালাম, সম কবিরুল ইসলাম, খান আবু সাইদ, কেএম মফিজুর ইসলাম মফিজ, শফিকুল ইসলাম, সম মাহাবুব রহমান, সম কামাল হোসেন, ইব্রাহিম হোসেন, মেহেদী হাসান বাবলু, ইমরান হুসাইন, ইউপি মনিরুজ্জামান মালী, মাছুরা বেগম, ফিরোজা বেগম প্রমুখ। খেলা পরিচালনা করেন সম নাজমুল বারী। ধারা বিবরণী দেন জাকির হোসেন মিল্টন। আগামী ২৩ অক্টোবর কেশবপুর ফুটবল একাদশ ও খুলনা বৈকালী ফুটবল একাদশ ৫ম ম্যাচ অনুষ্ঠিত হবে।









