৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




দিনাজপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২৫, ০৫:১৭ | 752 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের তিনটি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি।
গত বৃহস্পতিবার (৩০ আক্টোবর) দিবাগত রাত থেকে শুক্রবার (৩১অক্টোবর ) ভোর পর্যন্ত দিনাজপুরের তিনটি সীমান্ত এলাকায় রাতভর অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি জানায়, শুক্রবার (৩১অক্টোবর ) ভোরে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধীনস্থ বনতারা বিশেষ ক্যাম্প কর্তৃক চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ২৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে। এর আগে গত বৃহস্পতিবার (৩০ আক্টোবর) দিবাগত রাতে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক চোরাচালানে প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪০০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ জব্দ করে। একই রাতে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৯৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৩ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার উদ্ধারকৃত মালামালের তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্তে চোলাচালান রোধে বিজিবি সদস্যরা দিন রাত কঠোর নজরদারী রাখছে। এরই অংশ হিসেবে সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৪ হাজার ৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার মোট সিজার মূল্য ৩লাখ ৮০ হাজার ৪০০টাকা। তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি কর্তৃক এই অভিযান অব্যহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET