৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • অস্রসহ চাদাবাজি: ইউপিডিএফ সদস্যকে গণপিটুনির পর সেনা হেফাজতে পুলিশে হস্তান্তর




অস্রসহ চাদাবাজি: ইউপিডিএফ সদস্যকে গণপিটুনির পর সেনা হেফাজতে পুলিশে হস্তান্তর

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৯ ২০২৫, ১৯:০৯ | 718 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল এলাকায় অস্ত্রসহ চাঁদাবাজি করার সময় ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্যকে স্থানীয় জনতা ধরে গণপিটুনি দিয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে খাগড়াবিল বাজারে এই ঘটনা ঘটে।

উত্তেজিত জনতা তাকে মারধরের পর গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে খবর পেয়ে সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রামগড় থানায় হস্তান্তর করেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আটককৃত ইউপিডিএফ সদস্যের নাম দূর্গা চাকমা (২৫)। পুলিশ জানায়, দূর্গা চাকমা দীর্ঘদিন ধরে স্থানীয় নেতা জিয়ন চাকমার অধীনে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজিতে জড়িত ছিলেন। এলাকাবাসী তার আটক হওয়ার ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন।

বর্তমানে তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET