১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদক জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২৬, ২২:১৯ | 648 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি)। তবে অভিযানে জড়িত সন্দেহভাজন মাদক কারবারীরা পালিয়ে গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ১০টার দিকে চরমাজারদিয়া বিওপি’র একটি আভিযানিক দল দামকুড়া থানার একটি আম বাগানে অভিযান চালিয়ে ২০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও ৩৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
অপর এক অভিযানে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় সোনাইকান্দি বিওপি’র একটি দল দামকুড়া থানার বেড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩৭ বোতল এসকাফ সিরাপ জব্দ করে।
বুধবার সন্ধ্যায় বিজিবি-১, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET