, , ,

শিরোনামঃ-




গোলাপগঞ্জে  বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা ইমরুল গ্রেপ্তার

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০২৬, ০০:১৮ | 605 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আহত মামলায় উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ইমরুল আহমদ (৫২)কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ইমরুল আহমদ গোলাপগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাড়িপাতন এলাকার মোশাহিদ আলী ও রোকিয়া বেগমের ছেলে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ২টার দিকে গোলাপগঞ্জ থানাধীন দাড়িপাতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল এবং গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক দিকনির্দেশনায় এসআই আবু সাঈদ পিপএম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধঘোষিত আওয়ামী যুবলীগের সদস্য ইমরুল আহমদ গোলাপগঞ্জ থানাধীন দাড়িপাতন থেকে ইমরুল আহমদকে গ্রেফতার করা হয়। ইমরুল আহমদ গোলাপগঞ্জ মডেল থানার (মামলা নং-১১, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪, জিআর নং-১৫৫/২৪)বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এজাহারনামীয় আসামি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ছবেদ আলী বলেন, তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET