দাগনভূঁঞা প্রতিনিধি:
দাগনভূঁঞা উপজেলা প্রশাসনের দোয়া ও ইফতার মাহফিল বুধবার (৬ জুন) উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
দাগনভূঁঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুবুল আলম মজুমদার,উপজেলা ভাইস-চেয়ারম্যন জয়নাল আবদীন মামুন,পৌর মেয়র ওমর ফারুক খাঁন,উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যন সাহেদা আক্তার শেফালী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মিয়াজী,দাগনভূঁঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ,ওসি (তদন্ত) মোঃ ছমি উদ্দিন,উপজেলা সহকারী কমিশার(ভূমি) চৈতি সর্ববিদ্যা,দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মাদ শাহাদাত হোসেন,দৈনিক দূর্বার সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার,জেলা প্রশাসনের সহকারী কমিশনার শেমল চন্দ্র বসাক, সালাম সরওয়ার , শিমু নাসরিন প্রমুখ।
এছাড়াও ইফতার মাহফিলে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক, ,মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি , রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন মাওলালা মোঃ নজরুল ইসলাম।







