নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (৭ জুন) ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিল অনিষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামছুদ্দিন আহম্মদ বুলু মজুমদার, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আবু বকর শিবলী, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, সরকারী- বেসরকারী কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Please follow and like us:








