, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ধর্ম ও জীবন
  • বাংলাদেশ বেতারের বাগেরহাট জেলা প্রতিনিধির মাতৃ বিয়োগ আমরা গভীর শোক ও শোকাহত




বাংলাদেশ বেতারের বাগেরহাট জেলা প্রতিনিধির মাতৃ বিয়োগ আমরা গভীর শোক ও শোকাহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ১১ ২০১৮, ২১:৪০ | 986 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:-  বাংলাদেশ বেতারের বাগেরহাট জেলা প্রতিনিধি খন্দকার আকমল উদ্দিন সাখির মাতা ও বাগেরহাট পিসি কলেজের সাবেক শিক্ষক মরহুম খন্দকার গিয়াস উদ্দিনের স্ত্রী ফিরাজা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। সোমবার বিকাল ৫টায় বার্ধক্য জনিত কারনে বাগেরহাট সদর হাসপাতালে চিৎকিসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৮৫ বছর। তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশার বোন। মঙ্গলবার বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের পাটরপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে মৃতের পরিবার সূত্রে জানাগেছে।

এদিকে সাংবাদিক আকমল উদ্দিন সাখির মাতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগ  সভাপতি এবং সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন. সাধারণ সম্পাদক .বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু .  বাগেরহাট প্রেসক্লাবের  সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারন সম্পাদক আলহাজ¦ বাকী তালুকদারসহ প্রেসকাবের সকল সদস্যবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET