, , ,

শিরোনামঃ-




বান্দরবানে দুই বাসের মুখোমুখি সংঘর্স, আহত ১৩

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১৪ ২০১৮, ০৪:৪১ | 1075 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বান্দরবান প্রতিনিধি:- বান্দরবানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে বান্দরবান কেরানীহাট সড়কের যৌথ খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান ,ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা নৈশ কোচ সেন্টমার্টিন(নন এসি) বাসের সাথে বান্দরবান থেকে কেরানিহাটের দিকে ছেড়ে যাওয়া আদিল এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্স হয়।
এতে দুই বাসে অবস্থানরত প্রায় ১৩ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় আদিল এন্টারপ্রাইজের ড্রাইভার মো:শফি।
দুর্ঘটনা পরপরই স্থানীয় বাসিন্দা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্বার করে বান্দরবান সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেন্টমার্টিন পরিবহণে বান্দরবানে বেড়াতে আসা কয়েকজন পর্যটকও রয়েছে তবে তারা গুরুতর আহত হয়নি।
এদিকে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলে ও দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়া আদিল এন্টারপ্রাইজের ড্রাইভার মো:শফিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয় ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET