১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ভুয়া ফেসবুক দেখে জিডি করলেন মির্জা ফখরুল

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ১১ ২০১৮, ১৯:৫৩ | 1041 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ-  নিজের নামে ফেসরুকে ভূয়া অ্যাকাউন্ট দেখে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিডিতে তিনি জানিয়েছেন, তিনি ফেসবুকে কোনো অ্যাকাউন্ট খুলেননি। ফেসবুক তিনি ব্যবহার করেন না। ফলে তার নামে থাকা অ্যাকাউন্টের দায়-দায়িত্ব তিনি নেবেন না। বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাজধানীর পল্টন থানায় ডায়েরি করেন বিএনপি মহাসচিব। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে তিনি জানান, তিনি ফেসবুক না চালালেও তার ভূয়া আইডি খুলে অপপ্রচার চলছে।

সাধারণ ডায়েরিতে মির্জা ফখরুল বলেন, আমার নামে কয়েকটি ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালু করেছে। তাদের মধ্যে ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর-মহাসচিব’ নামে জনৈক মহিউদ্দিন ভূইয়া, ঢাকা এই নামে পাওয়া গেছে। আমি নিজে কোনো ফেসবুক একাউন্ট খুলিনি। এ বিষয়ে আপনাদের অবগতির জন্য আমি সাধারণ ডায়েরি করছি। পল্টন থানার ডিউটি অফিসার ডিজিটি গ্রহণ করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET