নয়া আলো ডেস্কঃ- চুকনগর ডিগ্রী কলেজের ১ম বর্ষের এক ছাত্র মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। পা ভেঙ্গে গুরত্বর আহত হয়েছে আরেক ছাত্র। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু বুড়ুলি গ্রামের নিজ বাড়ি থেকে চুকনগর ডিগ্রী কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। বেলা ১১টার দিকে চুকনগর ব্রিজের উত্তর মাথায় রয়নাবাজ নামক স্থানে এলে মোটরসাইকেলের সামনে যাত্রীবাহী একটি ইজিবাইকের পিছনে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত করে। ফলে রাস্তা থেকে মোটরসাইকেলসহ দুইজন পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে আব্দুর রহমানের মৃত্যু ঘটে।’
তারা চুকনগর ব্রীজের মাথার রয়নাবাজ নামক স্থানে পৌছুলে দ্রুতগতি সম্পন্ন মোটর সাইকেলটি নিয়ন্ত্রন করতে না পেরে অপর দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় লান্স ফেটে গিয়ে ঘটনাস্থলে আব্দুর রহমানের মৃত হয় এবং শরিফুল ইসলামের একটি পা ভেঙ্গে যায়। বর্তমানে শরিফুল ইসলাম চিকিৎসাধীন আছে।
উল্লেখ্য, নিহত আব্দুর রহমান কলেজ ছাত্র, তার মাতা চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও পিতা মাদ্রাসার শিক্ষক হওয়ায় এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে আসে এবং হাজার হাজার ছাত্রছাত্রী তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে সমাগত হয়। এ রির্পোট লেখা পর্যন্ত আব্দুর রহমানের লাশ তার বাড়িতে ছিল।









