, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • আটোয়ারীতে শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়ন অনুষ্ঠিত




আটোয়ারীতে শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়ন অনুষ্ঠিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১১ ২০২৩, ১৯:০১ | 957 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ২০২২ সনের জেলা পর্যায়ের মূল্যায়ন সোমবার ( ১০ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। স্কাউটদের সর্বোচ্চ সম্মাননা “ প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড” প্রদান করে থাকেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং কাব স্কাউটদের সর্বোচ্চ সম্মাননা “ শাপলা কাব অ্যাওয়ার্ড” প্রদান করে থাকেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। এই অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্যে বিভিন্ন ধাপে স্কাউটদের দক্ষতা ও যোগ্যতা মূল্যায়ন করা হয়ে থাকে। এই ধারাবাহিকতায় জেলা স্কাউটস্ পঞ্চগড়ের আয়োজনে এবং উপজেলা স্কাউটস্ আটোয়ারীর সহযোগিতায় সোমবার (১০ জুলাই) উপজেলা স্কাউটস্ শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ে লিখিত, মৌখিক,ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন অনুষ্ঠিত হয়। সার্বিক মূল্যায়নের দায়িত্বে ছিলেন জেলা স্কাউটস্ লিডার বিলাস চন্দ বর্মন, উপজেলা স্কাউটস্ লিডার জরিফ হোসেন চৌধুরী (মনি) ও উপজেলা কাব লিডার রফিকুল ইসলাম হেলাল।

 

 

 

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET