আশুলিয়া থেকে আবুল কাশেম :— ঢাকা লাগোয়া সাভার উপজেলা আশুলিয়া থানাধীন আশুলিয়ায় চারাবাগ এলাকায় জামিয়া কারিমিয়া আহমদিয়া আফজানিয়া মাদরাসা ও মসজিদ কমপ্লেক্সে রোজ সোমবার ৪ঠা জুন ২০১৮ইং তারিখে মুজাহিদ কমিটির আশুলিয়া থানা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও মাহফিলে আশুলিয়া থানা শাখা মুজাহিদ কমিটির সহ-সভাপতি বীরমুক্তি যোদ্ধা হাজী দবীর উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর মুজাহিদ কমিটির সভাপতি সাইখুল হাদীস আল্লামা মকবুল হোসেন সাহেব।
এসময় বক্তারা বলেন, জামিয়া কারিমিয়া আহমদিয়া আফজানিয়া মাদরাসার এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিং এ সার্বিক সহযোগীতায় দেশ বরেন্য ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখগণের সুপরামর্শে, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের শিক্ষা কারীকুলাম অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত আদর্শ শিক্ষকমন্ডলীর সার্বক্ষনিক তত্তাবধানে, আদর্শ কওমী মাদরাসা হিসেবে সুনামের সহিত দ্বীনি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বক্তারা আরো বলেন, খাছশাখা থেকে কৃতিত্বের সহিত (এ+ ৮টি, এ ১২টি ও এ- ৬টি) মোট ২৬জন এবং হিফজ শাখা থেকে (এ+ ৪টি, এ ৪টি, এ- ২টি এবং বি ৪টি) মোট ১৪জন ছাত্র কৃতকার্য হয়েছেন অতএব এতিম গরীব ও অসহায় ছাত্রদের মাঝে দ্বীনি শিক্ষায় সর্বাত্মক সহযোগীতায় কামনা করছি।
উক্ত দোয়া ও মাহফিলে সার্বিক পরিচালনা ছিলেন, আশুলিয়া থানা শাখা মুজাহিদ কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা ফোরকান আহম্মেদ।







