, , ,

শিরোনামঃ-




কাজিপুরে মোহাম্মদ নাসিম স্মরণে আলোচনা ও দোয়া

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২১ ২০২০, ২৩:৫২ | 1016 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রবিবার (২১ জুন) দুপুরে কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে  সাবেক স্বাস্থ্যমন্ত্রি ও কাজিপুর আসনের সদ্য প্রয়াত এমপি মোহাম্মদ নাসিম স্মরণে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কাজিপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী।
অনুষ্ঠানে সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শফিকুল ইসলাম, সোহরাব আলী, কাজিপুর পৌর মেয়র নিজাম উদ্দিন, আ.লীগ সভাপতি শওকত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গাজী এসএম হাবিবুর রহমান, গান্ধাইল ইউনিয়নের ডেপুটি কমান্ডার আব্দুস ছালাম প্রমূখ।
এসময় কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য রেফাজ উদ্দিন মাস্টার, সাবেক পৌর মেয়র জিএম তালুদকার, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলাম সহ উপজেলার মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET