, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • গোপালগঞ্জে কোটা সংস্কারের দাবিতে বশেমুরপ্রবি’র ছাত্র-ছাত্রীদের ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ




গোপালগঞ্জে কোটা সংস্কারের দাবিতে বশেমুরপ্রবি’র ছাত্র-ছাত্রীদের ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৯ ২০১৮, ২০:১৬ | 772 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জ প্রতিনিধি :-   চাকুরীতে কোটা প্রথা সংস্কারের দাবিতে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশে যোগ দেন।
পরে তারা বিশ্ববিদ্যালয়ের অনতিদূরে ঘোনাপাড়া মোড়ে গিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে বাঁশ, কাঠ ও ইট দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় অবরোধের কারণে মহাসড়কের দুই পাশেই অসংখ্য যানবাহন আটকা পড়ে। বার বার পদক্ষেপ নিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যার্থ হয় পুলিশ।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সরকারী চাকুরীতে যে কোটা পদ্ধতির বিধান রয়েছে, তা সংস্কার করতে হবে। তারা বলেন, বিভিন্ন কোটার কারণে মেধাবী শিক্ষার্থীরা তাদের যোগ্য মূল্যায়ন পাচ্ছে না। এতে যোগ্যতা থাকা সত্বেও তারা সরকারী চাকুরী থেকে বঞ্চিত হচ্ছে। অনতি বিলম্বে তাদের দাবী মেনে নেওয়ার জন্য সরকারের কাছে দাবী জানান তারা। না হলে আগামীতে আরো কঠোর আন্দোলন ও কর্মসূচী পালন করা হবে বলে জানান তারা। পরে প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে দুপুর ২টায় সড়ক অবরোধ তুলে নেয় তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET