, , ,

শিরোনামঃ-




গৌরনদীতে টিসিএল চ্যাম্পিয়ন এলাহি গ্লাডিয়েটরস

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৪ ২০২১, ১৫:৫৩ | 945 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের গৌরনদীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত টরকী বন্দর চ্যাম্পিয়নস লীগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১ খেলায় আবিদ শিকদার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে এলাহি গ্লাডিয়েটরস

মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নির্ধারিত ২০ ওভারে আবিদ শিকদার একাদশের দেয়া ২৩৪ রানের টার্গেট ভেঙ্গে দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ উইকেটে ২৪০ রান করে বিজয়ী হন এলাহি গ্লাডিয়েটরস

খেলা শেষে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম দিলীপের সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET