চাঁদপুর মতলব উত্তর উপজেলায় উত্তর লুধুয়ায় সড়কে দু’পাশ জুড়ে রয়েছে আল্লাহ তায়ালার জিকির! সারি সারি গাছ।
গাছে-গাছে শোভা পাচ্ছে মহান আল্লাহ তায়ালার জিকির। দুর্ঘটনা থেকে বাঁচতে গাছে লাগানো পোস্টারগুলো পথচারীদের সাহস যোগায় বলে মনে করেন এলাকাবাসী।
অন্তত অর্ধশতাধিক গাছে মহান আল্লাহ তায়ালার জিকির সম্বলিত ছোট আকারের সাদা কাগজে লেখা রয়েছে- বিসমিল্লাহ, মাশাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সোবাহানআল্লাহ, আলহামদুলিল্লাহ ও ফি আমানিল্লাহসহ মহান আল্লাহ তায়ালার গুণবাচক নামসমূহ।
আল্লাহ তায়ালার মহিমাময় নামের জিকিরগুলি সহজেই পথচারী ও পর্যটকদের নজর কাড়ছে বলে জানা গেছে।
Please follow and like us:







