, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • চুকনগরে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে গ্রাম ভিত্তিক ৮ দলীয় বঙ্গবন্ধু কাপ নকআউট ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন




চুকনগরে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে গ্রাম ভিত্তিক ৮ দলীয় বঙ্গবন্ধু কাপ নকআউট ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২১, ২০:২৩ | 1196 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে ৯নং কুলবাড়িয়া ওয়ার্ডবাসীর উদ্যোগে গ্রাম ভিত্তিক ৮ দলীয় বঙ্গবন্ধু কাপ নকআউট ফুটবল টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে কুলবাড়িয়া বাহার ব্রিকস প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টূর্ণামেন্টের শুভ উদ্বোধণ করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সরদার আবু সালেহ। প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায়। ইউপি সদস্য শেখ আব্দুল হালিম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সাংবাদিক এম এ এরশাদ, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার আব্দুর গনি, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাডঃ আশরাফুল আলম রাজু, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবু দাউদ মোড়ল, আব্দুল হাই বাহার, ইউপি সদস্য অসীম বিশ্বাস, শিখা বসাক, শাহারিয়ার আল মামুন, নাজমুল হুদা মিন্টু, ফায়সাল হোসেন প্রমুখ। উদ্বোধনী খেলায় মনোহরপুর ফুটবল একাদশ ২-০গোলে কুলবাড়িয়া উত্তরপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন প্রণব সরদার, সম নাজমুল বারী, বিনয় সরকার। খেলার ধারা বিবরণী দেন মাষ্টার রফিকুল ইসলাম ও মহির উদ্দিন মাহী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET