, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ক্রীড়াপ্রেমী মাহমুদুল হাছান ভুঁইয়া সাগর স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন




চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ক্রীড়াপ্রেমী মাহমুদুল হাছান ভুঁইয়া সাগর স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০২০, ১৪:৫৪ | 1059 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ক্রীড়াপ্রেমী মাহমুদুল হাছান ভুঁইয়া সাগর স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আলকরা ইউনিয়নের দক্ষিণ কাইচ্ছুটি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী খন্দকার এনামুল হক। কাইচ্ছুটি অংকুর সংসদের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলকরা ইউনিয়ন আ’লীগের সহ-সাধারণ সম্পাদক এয়াকুব আলী ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক শামীম তৈমুর মাইকেল, ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুর রহমান খন্দকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহবুব সাহেদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সাদ্দাম হোসেন, সামছুদ্দোহা রিয়াজ। টুর্ণামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক ভুঁইয়া। উদ্বোধনী খেলায় বিভিন্নস্থান থেকে আগত বিপুল সংখ্যক দর্শক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় ১৬টি টিম অংশগ্রহণ করে। আগামী ১৬ ডিসেম্বর টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET