১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় সামাজিক বনায়নে উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মে ২২ ২০১৯, ১৭:৩৩ | 1430 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও ছাগলনাইয়া রেঞ্জ’র আয়োজনে বুধবার (২২ মে) দুপুরে ছাগলনাইয়া উপজেলা পরিষদ সভা কক্ষে সামাজিক বনায়নে উপকারভোগীদের লভ্যাংশের টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, পৌর প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী। উপজেলা সহকারী রেঞ্জ অফিসার কাজী বিল্লাল হোসেন’র সঞ্চালনা চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা রেঞ্জ অফিসার মোঃ আনোয়ার হোসেন। এসময় উপজেলার ৮ নং রাধানগর ইউপির দক্ষিণ আঁধার মানিক সংযোগ সড়কের ১ কিলোমিটারের মাঝে বনায়নকারী হাফেজা খাতুন, মোঃ শামছুল হক, মুকবুল আহম্মদ, আবু বক্কর ভুইয়া, রেজিয়া বোগম, সাপুয়া আক্তার ও রেহানা বেগম সহ মোট ৭ জন উপকারভোগীদের প্রত্যেককে ১ লাখ ২৪ হাজার ৯১৮ টাকা করে মোট ৮ লাখ ৭৪ হাজার, ৪৩১ টাকার চেক প্রদান করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET