, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২৫, ১৮:৩৯ | 753 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বাজারে এই দূর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, বুধবার আনুমানিক ৪টার দিকে উপজেলার কাঁঠালতলা বাজারে রাস্তা পর হচ্ছিলেন এক বৃদ্ধা মহিলা। এমসয় খুলনা থেকে চুকনগর অভিমুখে ছেড়ে আসা দ্রুতগতি সম্পন্ন একটি যাত্রীবাহী বাস ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এ ঘটনায় বৃদ্ধা মারাত্মক আহত হন, এমতাবস্থায় তাকে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। বৃদ্ধার নাম জোহরা বেগম (৭০), তিনি ডুমুরিয়া উপজেলার গোবিন্দকাঠি গ্রামের শের আলী শেখের স্ত্রী। বৃদ্ধা মহিলার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানা গেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET