চ্যানেল আই এর সিলেট প্রতিনিধি ও মোজো এক্সপার্ট সাদিকুর রহমান সাকির আয়োজনে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার ১২০ জন তরুণ এবং তরুণীদের অংশগ্রহণে দিনব্যাপি মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষক ড. জামিল খান মোবাইল সাংবাদিকতা ও বেশ কয়েকটি বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন। এই প্রশিক্ষণে সিলেট সহ সুনামগঞ্জ জেলার ও বিভিন্ন উপজেলা থেকে ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে বিকেল পাঁচটায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমেদ, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপুুর্ব শর্মা, সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সাধারণ সম্পাদক এন টিভির সিলেট ব্যুরো প্রধান মারুফ আহমদ। এছাড়া আরও বক্তব্য রাখেন মোজা বিশেষজ্ঞ ও প্রশিক্ষক ড. জামিল খান, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ।
এছাড়াও সমাপনী অনুষ্ঠানে দিনব্যাপী প্রশিক্ষণের অভিজ্ঞতা সম্পর্কিত বক্তব্য প্রদান করেন বিভিন্ন উপজেলা থেকে আগত বেশ কয়েকজন প্রশিক্ষণার্থী। সমাপনী বক্তব্য শেষে ১২০ প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণের সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
Please follow and like us:









