, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • দিনাজপুরে উদ্বোধন হলো মামুন ও পলাশ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০




দিনাজপুরে উদ্বোধন হলো মামুন ও পলাশ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ১৫ ২০২০, ২৩:০২ | 956 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনাকালিন দুর্যোগের দীর্ঘ ৮ মাস পর মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ ইকবালুর রহীম এমপি‘র পৃষ্টপোষকতায় ও ক্রিকের্টাস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ দিনাজপুর শাখার আয়োজনে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে গতকাল রবিবার উদ্ভোধন হলো মামুন ও পলাশ স্মৃতি টি ২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০।

১৫ নভেম্বর রবিবার সকালে দিনাজপুর বড় ময়দানে মামুন ও পলাশ স্মৃতি টি ২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০‘র উদ্ভোধন করলেন দিনাজপুরের পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন বিপিএম,পিপিএম(বার)। সাবেক প্রকৌশলী মতিউর রহমান মতি‘র সভাপিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি যথাক্রমে মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, বিশিস্ট চক্ষু চিকিতসক ডা: ইলিয়াস আলী খান এডিন,অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দীন,আজিজ গ্রুপের আরএসএন মো: জগলুল,এএসএম মো: মাজেদুল ইসলাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সা: সম্পাদক মো: আসলাম হোসেন,নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুন,কোয়াবের সহ সভাপতি ধীমান ঘোষ,সা: সম্পাদক জাহিদ জাবেদ,অ্যাম্পায়ার এসোসিয়েশনের সা: সম্পাদক সৈয়দ আজাদুর রহমান বিপু।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেছেন,আলোকিত স্বপ্নের দিনাজপুর গড়তে হলে মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। কেবলমাত্র ক্রীড়ামোদী মানুষ, সংগঠন ও খেলোয়াড়রাই পারে সুস্থ্য সমাজ গড়তে। তিনি বলেন,একজন ভালো খেলোয়াড় বিশ্বের দরবারে যেমন নিজের দেশকে পরিচয় করিয়ে দেয় তেমনি দেশ গড়ার কাজেও বিশাল অবদান রাখতে পারে।

চৌকস খেলোয়ারদের সমন্বয়ে তৈরী ৫টি দল দিনাজপুর ডাইনামাইটস্, রেঞ্জার্স, কিংস, রায়েলস্ ও গার্ডিয়ানস্ দলের খেলোয়াড়দের নিয়ে অনুস্টিত হচ্ছে মামুন ও পলাশ স্মৃতি টি ২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০।

উদ্ভোধনী দিনের ২০ ওভারের খেলায় দিনাজপুর ডাইনামাইটস্ ২০ রানে দিনাজপুর রেঞ্জার্সকে পরাজিত করে বিজয় লাভ করেছে। খেলা পরিচালনা করেন অ্যাম্পায়ার জিসান ও মাসুম এবং স্কোরারের দায়িত্ব পালন করেন নাজমুল ইসলাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET