জাঁকজমক আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুইদিনব্যাপী লিজেন্ডস কাপ ফুটবল প্রতিযোগিতা শেষ হলো। ফাইনালে নির্ধারীত সময়ে মরহুম কালাম একাদশ এবং মরহুম রাইসুল হক সন্টু একাদশের প্রতিদ্বন্ডিতাপুর্ন খেলাটি ১-১ গোলে শেষ হলে খেলা ট্রাইবেকারে গড়ায়। টাইবেকারে মরহুম রাইসুল হক সেন্টু একাদশ ৫-৪ গোলে মরহুম কালাম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
আজ বিকেলে বড়মাঠে দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে লিজেন্টস ফুটবল কাপ ফাইনাল খেলা শেষে ট্রফি বিতরন করেন সাবেক মেয়র ও ফুটবলার সফিকুল হক ছুটু। এসময় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল, সাবেক ফুটবলার আব্দুস সাত্তার, জহিরুল ইসলাম, সমীরন ঘোষ, ফুটবলার সেলিম , আবু ,পুতুল, মোঃ ঈসা, মাসুদ রানা, আবু তাহের,সাবেক কমিশনার সেলিম সোনালী অতীতের সভাপতি ইকবাল ও সাধারন সম্পাদক বোম্বাই উপস্তিত ছিলেন।
খেলা শুরুর আগে যারা মৃত্যুবরন করেছেন সেসব সাবেক ফুটবলারদের আত্বার শান্তি কামনার্থে এক মিনিট নীরতা পালন করা হয়।
পুরুস্কার বিতরনকালে বক্তারা বলেন দ্বিতীয়বারের ন্যায় লিজেন্ডস কাপে সাবেক ফুটবলারদের অংশগ্রন এর মধ্য দিতে মিলনমেলায় পরিনত হয়। স্মৃতি ধরে রাখতে এবং আগামী প্রজন্মের ফুটবলারদের শেখার জন্য আগামীতে বড়আকারে প্রতিযোগিতার আয়োজন করা হবে। ৪টি দলে ৭০ দশক থেকে ৯০ দশক পর্যন্ত যারা মাঠ কাপিয়েছেন এবং জেলা ফুটবলকে নেতৃত্ব দিয়েছেন তারা খেলছেন। খেলা দেখতে দিনাজপুরের বড় মাঠে ছিল হাজার হাজার দর্শক।









