২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • নাঙ্গলকোটে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু




নাঙ্গলকোটে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : নভেম্বর ২০ ২০২৫, ১৯:৩৬ | 711 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর পশ্চিম পাড়া হাফেজ বাড়ির পুকুরের পানিতে ডুবে বৃহস্পতিবার সকালে সাদিয়া আক্তার (৪) ও মোহাম্মদ আরিয়ান (৩) নামে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু সাদিয়া শ্রীরামপুর গ্রামের আহসান উল্লাহর মেয়ে ও আরিয়ান একই বাড়ির সালাউদ্দিনের ছেলে। শিশু দু’টি চাচাতো ভাই-বোন।
স্থানীয়রা জানান, সকালে শিশু সাদিয়া ও আরিয়ান বাড়ির আঙ্গিনায় খেলা করতে করতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা বাড়ির পাশের পুকুরের পানিতে তাদেরকে ভাসতে দেখে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, আপনার মাধ্যমে জেনেছি, খোঁজ নিয়ে দেখছি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET