নুর হাসান, পঞ্চগড় প্রতিনিধি:- পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাটে বজ্রপাতে মর্জিনা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২ মে) রাত ১টা ৩০ মিনিটে চাকলাহাট ইউনিয়নের শিংরোড প্রধানপাড়ায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে গ্রামের কিছু নারীসহ মর্জিনা আক্তার একটি কক্ষে শবে বরাতের নামাজ আদায় করতেছেন। এসময় আকাশে বিদ্যুৎ চমকাতে শুরুকরলে শয়ন কক্ষে থাকা শিশুকে কোলে করে আনার সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Please follow and like us:









