, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • প্রকাশিত হয়েছে সাংবাদিক এবিএম নিজামের লেখা বই “ফেনীর মনীষী” 




প্রকাশিত হয়েছে সাংবাদিক এবিএম নিজামের লেখা বই “ফেনীর মনীষী” 

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ০৮ ২০২২, ২০:০৫ | 1049 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

ফেনীর মুক্তিযুদ্ধ, অর্থনীতি,রাজনীতি, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখে যাওয়া জেলার কৃতি সন্তানদের কর্মময় জীবনী নিয়ে লেখক ও গবেষক এবিএম নিজাম উদ্দিনের সম্পাদনায় প্রকাশিত হয়েছে “ফেনীর মনীষী ” বই। ফেনীর সাংবাদিকতার জগতের উজ্জ্বল নক্ষত্র এবিএম নিজাম উদ্দিনের লেখা তৃতীয় বই এটি। এর আগে তার সম্পাদিত “স্বর্ণালী ফেনী” ও “ছাগলনাইয়ার সংযোগ আয়না ” গ্রন্থ দুটি পাঠক মহলে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তারই ধারাবাহিকতায় বাজারে আসছে জেলার কৃতি সন্তানদের নিয়ে লেখা আরেকটি ভিন্ন ধারার গ্রন্থ “ফেনীর মনীষী “। যে বইয়ে মূলত তিনি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ইতিহাস, মুক্তিযুদ্ধে জেলার বীর যোদ্ধাদের বীরত্বগাথা অবদানের ইতিহাস, জেলার রাজনৈতিক অঙ্গনের সাবেক ও বর্তমান জনপ্রিয় ব্যক্তিত্বের জীবনী, জনপ্রতিনিধি, দেশের বিভিন্ন পর্যায়ে সরকারি ও বেসরকারী বর্তমান ও অবসরপ্রাপ্ত চাকুরীজীবী,
প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবী ব্যক্তিদের জীবনী তুলে ধরার চেষ্টা করেছেন। শীঘ্রই বইটির মোড়ক উন্মোচন হতে চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET