খেলাধুলাই পারে সমাজের বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে যুব সমাজকে দুরে রাখতে। এছাড়া খেলাধুলার মাধ্যমে একজন মানুষ নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে পারে। আমবাড়িয়া বখতিয়ার স্পোটিং ক্লাবের উদিয়মান সদস্যদের দ্বারা সম্ভব সমাজে উন্নয়ন মূলক কাজ করা। যে কোন আপদ বিপদে গরীব অসাহায় মানুষের পাশে^ দাড়াঁতে তারা সব সময় প্রস্তুত। গতকাল বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের আমবাড়িয়া বখতিয়ার স্পোটিং ক্লাবের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল। এরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম, এরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ জাহাঙ্গীর হোসেন টুকু, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম রাজা,সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম, বিএনপিনেতা লিটন হোসেন, রবিউল আওয়াল পলাশ, সাইফুল ইসলাম, জিল্লুর রহমান,আনোয়ার হোসেন,রফিকুল ইসলাম, রশিদুর রহমান রশিদ, রবিউল ইসলাম আপেল, সজিব মন্ডল, মিনহাজ¦ মন্ডল, মামুনুর রশিদ মামুন,সেলিম শেখ, আব্দুর রাজ্জাক মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে দুই শাতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। শেষে স্থানীয় শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনষ্ঠিত হয়।









