, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতার লড়াই হবে ছাগলনাইয়া পৌরসভা ও রাধানগর ইউপি দলের মাঝে 




বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতার লড়াই হবে ছাগলনাইয়া পৌরসভা ও রাধানগর ইউপি দলের মাঝে 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০১৯, ১৯:২০ | 985 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে ছাগলনাইয়ায় প্রথম সেমিফাইনালে ছাগলনাইয়া পৌরসভা একাদশ ৩-০ গোলে শুভপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। এখেলায় পৌর একাদশের রাসেল ২ গোল এবং ইছহাক ভোম ১ গোল করে। দিনের দ্বিতীয় সেমিফাইনাল খেলা রাধানগর ইউনিয়ন একাদশ ও পাঠাননগর ইউনিয়ন একাদশের মাঝে অনুষ্ঠিত হয়। এ খেলায় নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হলে ট্রাইবেকারের মাধ্যমে খেলার ফলাফল নিশ্চিত করা হয়। ট্রাইবেকারে রাধানগর ইউনিয়ন দল ৩-২ গোলে পাঠাননগর ইউনিয়ন দলকে পরাজিত করে এ টুর্নামেন্টের ফাইনালে উত্তীর্ণ হয়। ছাগলনাইয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফছারুল হাই উজ্জ্বল জানান, ছাগলনাইয়া পৌর একাদশ বনাম রাধানগর ইউনিয়ন একাদশের মাঝে এ টুর্নামেন্টের ফাইনাল খেলাটি ১৭ সেপ্টেম্বর সকাল ১০ টায় ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। শনিবার (১৪ সেপ্টেম্বর) টুর্নামেন্টের দুইটি সেমিফাইনাল খেলা ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET