১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • বশেফমুবিপ্রবির নতুন উপাচার্য ঢাবির অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান।




বশেফমুবিপ্রবির নতুন উপাচার্য ঢাবির অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান।

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২১ ২০২৪, ১৮:৩৩ | 785 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব  বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ৩তম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। আগামী চার বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার পতনের পর প্রায় পর দুই মাসের অধিক সময় উপাচার্য পদ শূন্য থাকার পর বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হলো।
আজ সোমবার (২১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোছাঃ রোখছানা বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে—রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের আইন-২০১৭ ধারা ১০(১) অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামানকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হয়েছে।
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET