, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • বাগআঁচড়া সিদ্দিক হোসেন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জামতলা টিএস স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান




বাগআঁচড়া সিদ্দিক হোসেন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জামতলা টিএস স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৩ ২০২০, ২২:৫৭ | 963 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শার বাগআঁচড়ায় সিদ্দিক হোসেন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জামতলা টিএস স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে।
সোমবার(২৩নভেম্বর)বিকালে সোনাতনকাটি বলফিল্ড মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় জামতলা টিএস স্পোটিং ক্লাব রাড়িপুকুর স্বাধীন বাংলা ফুটবল একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল,
বিশেষ অতিথি ছিলেন শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, ডাঃ আহসান হাবিব রানা, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, যুগ্ন-সাধারণ সম্পাদক জামির হোসেন।
বাগআঁচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত মরহুম সিদ্দিক হোসেন বিশ্বাস স্মৃতি ১৬ দলীয় নকআউট ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তবিবর রহমান, সাধারন সম্পাদক আজিজুর রহমান, ইউপি সদস্য আশরাফ আলী আশু, ইউপি সদস্য মোঃ মুজাম গাজী, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, আলমগীর কবীর, খায়রুল আলম দুষ্টু, সেলিম হোসেন, আনসার আলী, আলিম হোসেন, মিন্টু গাজী, মাসুম, আকবার আলী, ছোট বাবু, বড় বাবু প্রমুখ।
চ্যাম্পিয়ন জামতলা টিএস স্পোর্টিং ক্লাবকে একটি ফ্রিজ ও রানার্স আপ রাড়িপুকুর স্বাধীন বাংলা ফুটবল একাদশকে একটি এলইডি টেলিভিশন দেওয়া হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET