, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • বিরলে মরহুম আঃ রউফ চৌধুরী সৃতি ফুটবল টুর্নামেন্ট-১৯ ফাইনাল খেলা অনুষ্ঠিত




বিরলে মরহুম আঃ রউফ চৌধুরী সৃতি ফুটবল টুর্নামেন্ট-১৯ ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২০, ২৩:০৩ | 951 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে বুধবার বিকালে মরহুম আব্দুর রউফ চৌধুরী সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা চতুর্থ বারের মত অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বিরল খেলোয়াড় কল্যান সমিতি একাদশ বনাম রশিদুল ফুটবল একাদশ এই দুইটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন।

খেলায় রশিদুল ফুটবল একাদশ কে ০-২ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছেন বিরল খেলোয়াড় কল্যান সমিতি একাদশ। ফাইনাল খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আঃ মজিদ, সভাপতি খেলা উদযাপন কমিটি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরল পৌর মেয়র ও বিরল উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক (সাগর), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়,আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আল্লামা আজাদ ইকবাল লাবু, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, প্রচার সম্পাদক নুরুজ্জামান, ৮ নং ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান শ্রী সাবুল চন্দ্র রায় ও ৭ নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আমজাদ হোসেন, ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক, রতন চন্দ্র রায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রী মিঠুন কুমার রায়, যুগ্ন সাধারণ সম্পাদক সোহাগ বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম হিরো প্রমূখ। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথি বিন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET