, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ময়মনসিংহে ট্রেন ইন্জিন লাইনচ্যুত ভোগান্তিতে যাত্রিরা




ময়মনসিংহে ট্রেন ইন্জিন লাইনচ্যুত ভোগান্তিতে যাত্রিরা

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০১৯, ১৪:০৭ | 906 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শুভ বসাক জয়-

ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ময়মনসিংহের সঙ্গে ভৈরব, মোহনগঞ্জ এবং জারিয়ার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার বেলা ১১টার দিকে ময়মনসিংহ শহরের বাগমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এ সময় ট্রেনের ইঞ্জিন বদল করা হচ্ছিল।

ময়মনসিংহ স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কেওয়াখালী লোকো সেড থেকে রিলিফ ট্রেন (উদ্ধারকারী ট্রেন) ঘটনাস্থলে পোঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

স্টেশন সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম আরও বলেন, আশা করা হচ্ছে এক ঘণ্টার মধ্যেই উদ্ধার কাজ শেষে এই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু করা যাবে

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET