, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • যশোর জেলা পর্যায়ে বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কেশবপুর উপজেলা চ্যাম্পিয়ান




যশোর জেলা পর্যায়ে বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কেশবপুর উপজেলা চ্যাম্পিয়ান

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ২২ ২০১৯, ০১:৩৫ | 853 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোর জেলা প্রশাসেনর আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ (অনুর্ধ ১৭ বালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। খেলায় কেশবপুর উপজেলা বালিকা ফুটবল একাদশ ৪-০ গোলে মণিরামপুর উপজেলা বালিকা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
কেশবপুর উপজেলা বালিকা ফুটবল একাদশের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহা।
খেলাশেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন যশোর জেলা প্রশাসকের পতœী শাহিন আকতার। বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বিপু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান, উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী শাহনাজ সুলতানা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, প্রভাষক স.ম. কামরুজ্জামান, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET