, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • লক্ষ্মীপুর থেকে প্রথম জাতীয় দলে খেলার সুযোগ পেল হাসান মাহমুদ।




লক্ষ্মীপুর থেকে প্রথম জাতীয় দলে খেলার সুযোগ পেল হাসান মাহমুদ।

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২০, ২৩:১৪ | 936 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন লক্ষ্মীপুরের হাসান মাহমুদ। প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে তার নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ১৫ সদস্যের বাংলাদেশ দলের স্কোয়ার্ডে হাসান মাহমুদের নাম ঘোষণা করে বিসিবি।

হাসান মাহমুদ রাব্বি লক্ষ্মীপুর জেলা শহরের পৌর ৬নং ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের মমিন ভেন্ডার বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে। তাঁর বাবা ভূমি মন্ত্রণালয়ের জরিপ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

দু’ভাই এবং তিন বোন আর বাবা মা নিয়েই তাদের সংসার। বড় ভাই আবুল হাসান হৃদয় সিএতে পড়াশুনা করছেন অ্যামরিকান ইউনিভার্সিটিতে। বোনরা বিবাহিত।

জানা যায়, আসন্ন বাংলাদেশ বনাম পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের জন্য এ স্কোয়াড ঘোষণা করা হয়। এ সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি পাকিস্তানে এ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামী ২৩ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ শেষে আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ দল দেশে ফিরবে।

বাংলাদেশ স্কোয়ার্ড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাশ, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET