আশুলিয়া থেকে আবুল কাশেম :— আজ শনিবার রাজধানী ঢাকার নিকটবর্তী সাভার উপজেলার আশুলিয়া থানাধীন বাইপাইলস্থত এলাহী কমিউনিটি সেন্টারে সাভার ও আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহ্ফিলে সাভার থানা যুবলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য হাজী মোঃ সেলিম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. সাভার ও আশুলিয়া গণ মানুষের নেতা স্থানীয় মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ এনামুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মো: কবির হোসেন সরকার ও আশুলিয়া থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও আশুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: শহীদুল্লাহ মুন্সী।
এসময় বক্তারা বলেন, আমরা সাভার ও আশুলিয়া থানার যুবলীগ একাত্নতা প্রকাশ করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আমরা যুবলীগ কাঁধেকাঁধ রেখে হাতেহাত রেখে একযোগে সহযোগীতা করে বাংলাদেশ আওয়ামী লীগকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ করে যাবো এ হোক আমাদের অঙ্গিকার।
আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম- আহবায়ক মো: মইনুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালণায় আরো উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো: নূরুল আমিন সরকার, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো: আমির হোসেন জয়, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: শামীম মন্ডল, সিনিয়র সহ-সভাপতি বকুল ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম ও আশুলিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান নিপু, সাংগঠনিক সম্পাদক খোকা মোহাম্মদ চৌধুরীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ এবং আরো অনেকে।







