, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • ১৩ সেপ্টেম্বর থেকে ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপের খেলা শুরু




১৩ সেপ্টেম্বর থেকে ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপের খেলা শুরু

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০১৯, ০১:০০ | 920 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ
আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ টুর্নামেন্ট ২০১৯ এর খেলে শুরু হবে। ১৫ সেপ্টেম্বর বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের সকল খেলে অনুষ্ঠিত হবে। খেলায় ছাগলনাইয়া পৌরসভা ও ৫ ইউনিয়নসহ মোট ৬ টি দল অংশ গ্রহণ করবে। জাঁকজমক আয়োজনের মধ্যদিয়ে এ টুর্নামেন্টের সকল খেলা সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছে উপজেলা ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এ উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজন এক প্রস্তুতি সভা উপজেলা কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি সাজিয়া তাহের’র সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফছারুল হাই উজ্জ্বল’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের সাংসদ ও ক্রীড়া সংস্থার উপদেষ্টা শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার উপদেষ্টা মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাই উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শেখ কামাল ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।  ১৩ সেপ্টেম্বর দুপুর ৩ টায় পাঠাননগর ইউনিয়ন দল বনাম ঘোপাল ইউনিয়ন দলের খেলা এবং বিকেল ৫ টায় পৌরসভা দল বনাব রাধানগর ইউনিয়ন দলের খেলা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET