২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কাজিপুরে শহীদ মিনারের জরাজীর্ণ অবস্থা 

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০১৯, ১৫:৫১ | 835 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে অবস্থিত একমাত্র শহীদ মিনারটি পরে রয়েছে অবহেলায়। শহীদ মিনারটি ঘাস, লতাপাতা, গাছপালা, ঝোপ ঝারে ছেঁয়ে গেছে। চারপাশে আবর্জনার ঘনঘটা এযেন দেখার কেউ নেই।
সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সোনামুখী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুল ইসলাম জানিয়েছেন, গুরুত্বপূর্ণ স্থান হিসেবে সরকার ২০ বছর পূর্বে সোনামুখী ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন ঐ স্থানে শহীদ মিনারটি নির্মান করেন। কয়েক বছর কিছু লোক এর দেখভাল করে আসছিল। এখন শহীদ মিনারটি অবহেলিত হয়ে পড়ে আছে।
শহীদ মিনার এলাকায় বাজারের নোংড়া টানি, আবর্জনার অভাব নেই। এমনকি পাশেই মুত্র ত্যাগ করছে বাজারের অনেক লোকজন।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, শহীদ মিনার সংলগ্ন একজন সাবেক চেয়ারম্যানের পরিবারসহ স্বাধীনতার স্বপক্ষের একাধিক সংগঠনের নেতৃবৃন্দের বসবাস। কিন্ত এই মহান স্থাপনার প্রতি কারো সুদৃষ্টি নেই।
সোনামুখী গ্রামের প্রকৌশলী আরিফ হোসেন বলেন, এ স্থানের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন গুলো এই শহীদ মিনারে বিভিন্ন দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তাঁরা বলেন, বাজার সংলগ্ন ও পানির ড্রেন না থাকায় ওই স্থানে ময়লা জমে।
শহীদ মিনার চত্তর পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য তিনি সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দদের একাধিক বার বলেও কোনো ফল পাননি। সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আগজর আলী খাঁন ও সাধারন সম্পাদক নূরুল ইসলাম মাষ্টার বলেন, বছরে তিন বার শহীদ মিনারে যাওয়ার পূর্বে পরিস্কার করে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।
কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী বলেন, সোনামুখীতে শহীদ মিনারের এ রকম অবস্থার খবর আমাকে কেউ দেননি। তবে খবর পেয়েছি যখন তখন দ্রুত এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী দ্রুত এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন।
Attachments area
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET