১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গোপালগঞ্জে গাছের সঙ্গে জিপের ধাক্কা : চালক নিহত

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০১৮, ১৭:২৩ | 958 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ :

গোপালগঞ্জের কাশিয়ানীতে জিপগাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক মাহামুদ হাসান (৪৪) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক ব্যাংক কর্মকর্তা।
রবিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক অগ্রণী ব্যাংক ফরিদপুর সার্কেলের গাড়ী চালক। তার বাড়ি ঝিনাইদহ জেলার দরি গোবিন্দপুর গ্রামে।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক খোন্দকার আমিনুর রহমান জানান, ফরিদপুর থেকে গোপালগঞ্জে যাওয়ার পথে জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চালক নিহত ও গাড়ীতে থাকা অগ্রণী ব্যাংক ফরিদপুর সার্কেলের সিনিয়র অফিসার মুন্সী জাহিদুর রহমান মারাত্মক আহত হন। তাকে প্রথমে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET