চাঁদপুর মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহি অফিসার ( ইউএনও)শারমিন আক্তার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো সালাউদ্দিন, উপজেলা তথ্য কর্মকর্তা তাসলিমা আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান। আলোচনা সভা শেষে বিভিন্ন কার্যক্রমে সফল ৫ জন নারীকে জয়িতাদের সম্মাননায় ভূষিত করা হয়।
( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)
Please follow and like us:









