১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৩ জন

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ১৯ ২০১৮, ০১:৫৬ | 885 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শাহাদাৎ হোসেন লাভলু, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর উত্তর পাড়ার বয়ার গাড়ী নামক স্থানে স্যালোইঞ্জিন চালিত আলমসাধু ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আলমসাধুর যাত্রী নিহত ও আহতের ঘটনা ঘটেছে। জানা গেছে নিহত ব্যক্তি চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকার জনৈক কসাইয়ের ছেলে জুয়েল (৩০) ,আহত ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার ডুগডুগি এলাকার কলোনি পাড়ার আরমান আলীর ছেলে আলমসাধু চালক আব্দুল্লাহ(১৮)। প্রত্যক্ষদর্শীরা জানান,বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর উত্তরপাড়ার বয়ার গাড়ি নামক স্থানের সামনে জীবননগর-চুয়াডাঙ্গা মহা- সড়কে চুয়াডাঙ্গা থেকে জীবননগর অভিমুখে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস দর্শনা অভিমুখী চালিত আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে এতে আলমসাধুর এক যাত্রী ঘটনা স্থলেই নিহত হয় এবং আলমসাধু চালক আহত হয়। আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। ঘাতক বাস সংঘর্ষের পরপরই ঘটনা স্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোল্লা সেলিম জানান,জীবননগর মনোহরপুরে আলমসাধু – বাস সংঘর্ষের খবর শোনা মাত্র একজন অফিসার ঘটনা স্থলে পাঠিয়েছি । অফিসার ঘটনা স্থলে পৌছে নিহত ব্যক্তির দেহ তল্লাশি করে নগদ পাঁচ হাজার ১৩৭ টাকাসহ লাশ উদ্ধার করেছেন। এব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET