১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর ,সাধারণ সম্পাদক রবিউল




ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর ,সাধারণ সম্পাদক রবিউল

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০২ ২০১৮, ২০:৫৬ | 757 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শামীম খান, ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন মশিউর রহমান জোয়ারদার ও সাধারণ সম্পাদক হয়েছেন রবিউল ইসলাম।
বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই কমিটি ঘোষনা করা হয়। নতুন ঘোষিত কমিটিতে স্থান পাওয়া বাকি নেতাদের নাম পরে জানানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের একজন নেতার বাসায় বসে নাম ঘোষনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক(খুলনা বিভাগ) আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
বৃহস্পতিবার ছিলো ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সম্মেলন। রীতি অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষনা করার কথা। কিন্তু হঠাৎ ঝিনাইদহ সদর ও হরিনাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব ও ঘোষনা করা হয়। এতে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে দলীয় সূত্রে বলা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET