১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • ডুমুরিয়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কবির বিস্ফোরক মামলায় গ্রেপ্তার 




ডুমুরিয়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কবির বিস্ফোরক মামলায় গ্রেপ্তার 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : এপ্রিল ১০ ২০২৫, ০৩:৩৮ | 677 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার কবিরুল ইসলাম কবিরকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে ডুমুরিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। কবির চুকনগর সরদার বাড়ী মৃত সাজ্জাদ আলী সরদারের ছেলে। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিন কাদির জানান, ২০২৪ সালের ৬ই জুন উপজেলার রুদাঘরা ইউপি চত্বরে মারামারি ও বিস্ফোরকের ঘটনা ঘটে। এ ঘটনায় রুদাঘরা এলাকার আশিক ইকবাল বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলা  তদন্তে  তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সে দীর্ঘ দিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা জানান ধৃত আসামিকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET