১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা মহিলা নিহত

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : নভেম্বর ১০ ২০২৫, ২১:০৮ | 682 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ষাটোর্ধ এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছে। গত রোববার দিবাগত গভীর রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া পুকুর পাড় নামক স্থানে তার লাশ পড়ে থাকতে দেয়া যায়। সে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের খোরশেদ আলি গাজীর স্ত্রী ভানু বিবি (৬০)।
পুলিশ জানায়, রোববার দিবাগত গভীর রাতে মহাসড়কের পাশে রক্তাক্ত ও বিকৃত অবস্থায়  একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও চুকনগর (খর্ণিয়া)  হাইওয়ে থানা পুলিশ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া পুকুর পাড় নামক স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করে। এব্যাপারে হাইওয়ে থানার এসআই নুরুল ইসলাম বলেন, প্রথমে পরিচয় না পেয়ে বেওয়ারিশভাবে মৃতদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। এরপর পুলিশের তথ্যানুসন্ধানের এক পর্যায়ে সোমবার সকালে খুলনা জেলা পুলিশের সিআইডি শাখার একটি দল পরীক্ষা নিরীক্ষা পূর্বক মৃতদেহ’র পরিচয় সনাক্ত করেন। সে উপজেলার আটলিয়া ইউনিয়নের উত্তর চাকুন্দিয়া গ্রামের খোরশেদ আলি গাজীর স্ত্রী ভানু বিবি। সোমবার দুপুরে পুলিশ ও হাসপাতাল কতৃপক্ষ মৃতদেহটি পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করেন। হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান চানু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিহত পথচারি নারী সড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে চুকনগর অভিমুখে যাচ্ছিলেন। ঘটনা স্থলে পৌছুলে বেপরোয়া গতির অজ্ঞাত নম্বরের যেকোন যানবাহন তাকে আঘাত করতে পারে। প্রচন্ড আঘাতে ঘটনা স্থলেই তার মৃত্যু হতে পারে। নিহত ভানু বিবির লাশ সোমবার বিকেলে জানাজা নামাজ শেষে পারিবারিক  কবরস্থানে দাফন করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET