১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • ডুমুরিয়ার তিন ব্যক্তির তফসিল বর্ণিত সম্পত্তি জবর দখল, মাছ ও সবজি লুটের অভিযোগ




ডুমুরিয়ার তিন ব্যক্তির তফসিল বর্ণিত সম্পত্তি জবর দখল, মাছ ও সবজি লুটের অভিযোগ

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২৫, ২০:৩০ | 725 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ার তিন ব্যক্তির তফসিল বর্ণিত সম্পত্তি জবর দখল, মাছ ও সবজি লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী তিন ব্যক্তি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
প্রাপ্ত অভিযোগে উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আরশনগর গ্রামের খোরশেদ সরদারের মেয়ে পারভীন আক্তার, মৃত আকছেদ শেখের ছেলে আবু সাইদ শেখ ও মাগুরাঘোনা গ্রামের মৃত প্রতুল চক্রবর্তীর ছেলে অসিত চক্রবর্তী উল্লেখ করেন, ইজারার মাধ্যমে ডিসিআরকৃত জমিতে তারা দীর্ঘদিন ধরে ভোগদখল সহ ফসলাদি চাষবাদ করে আসছে। কিন্তু গত ২৫ জানুয়ারী সকাল ৯ টার দিকে বিবাদী দক্ষিণ মাগুরাঘোনা গ্রামের শাহাদাৎ সরদার, আব্দুর রাজ্জাক সরদার, মাহমুদ হাসান, ওবাইদুর সরদার, কামরুল সরদার, আরশনগর গ্রামের দ্বীপ শেখ, সেলিম শেখ বাদীদের অনুপস্থিতিতে তফসিল বর্ণিত জমির উপর লাগানো সরিষা, সিম, ওল কপি, বিট কপি, পুকুরের মাছ লুটপাট করে নিয়ে যায়। বিবাদীগণ শুধু লুটপাট করেই ক্ষান্ত হয়নি। বর্তমানে তারা জমিতে ইরি ধান রোপনের জন্য চাষাবাদ করছে। তাদের এই হেন কর্মকান্ডে স্থানীয় জনপ্রতিনিধিকে জানালে তিনি উভয় পক্ষকে কাগজপত্র দেখাতে বললে বিবাদীরা কোন কাগজ দেখাতে পারেনি। এমতাবস্থায় বিবাদীদের জমিতে কার্যক্রম না করার জন্য নিষেধ করলেও তা অমান্য করে জমিতে চাষাবাদ করাসহ নানাভাবে জীবন নাশের হুমকি দিচ্ছে। এব্যাপারে বিবাদী দ্বীপ শেখ জমি আগে তাদের ছিল বলে দাবি করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET