৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে খাল থেকে যুবতীর লাশ উদ্ধার

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : জুলাই ১৭ ২০২৫, ০০:৫৯ | 775 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন গাগৈর খালে নাসরিন আক্তার (২৬) নামে এক যুবতীর মৃতদেহ পাওয়া গেছে। নাসরিন নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের মোহাম্মদ সোলাইমানের কন্যা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই যুবতীর লাশ উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ।
 নাসরিনের পিতা মোহাম্মদ সোলাইমান বলেন, আমার মেয়ে কিছুটা অসুস্থ। সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সন্ধ্যায় সে মারা গেছে খবর পেয়েছি।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক বলেন, সে একজন মৃগী রোগী, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কোন অভিযোগ না পেলে পরিবারের কাছে তার লাশ  হস্তান্তর করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET