কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটে নাঙ্গলকোট বাজার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।
ধারণা করা হচ্ছে সে মেঘনা এক্সপ্রেস এর যাত্রী ছিল। তার সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে প্রাথমিকভাবে জানা গেছে তার নাম বিপ্লব সরকার (৩৫)। সে চাঁদপুর জেলার মতলব থানার লালচরি গ্রামে বাসিন্দা।সে একজন ব্র্যাক ( এনজিও) কর্মী।এ ব্যাপারে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার বলেন আমরা খবর পেয়েছি এবং লাশ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:









