২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




পুঠিয়ায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ০২ ২০১৮, ১৮:৫৯ | 1078 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর পুঠিয়ায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বেলপুকুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নাম এমদাদুল হক (২২)। তিনি উপজেলার সে ক্ষুদ্রজামিরা গ্রামের রেজাউল করিমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন ডাল মিলের শ্রমিক এমদাদুল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল পশ্চিমাঞ্চল রেলওয়ের পাবনার ঈশ্বরদী থানার অধীনে। এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীর বাবু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একজন উপ-পরিদর্শককে পাঠানো হয়েছে। তিনি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠাবেন। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET