গত ০৮ এপ্রিল ও ০৯ এপ্রিল ২০১৮ইং তারিখে দেশের বেশ কিছু অনলাইন পত্রিকায় “অনৈতিক সম্পর্কের আড়ালে বশেমুরবিপ্রবির ভিসির চাকুরী দেয়ার চেষ্টা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে আমাকে ও আমার পরিবারকে জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। একটি স্বার্থান্বেষী মহল আমার ব্যাক্তিগত সুনাম ক্ষুন্ন করার জন্য উদ্দেশ্য প্রনোদিত ভাবে বিভিন্ন মিডিয়ায় এ সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ করছি। উক্ত প্রতিবাদটি আপনার প্রচার মাধ্যমে প্রকাশ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।
(রঞ্জন বাইন), মানিকদাহ, গোপালগঞ্জ, মোবাইল : ০১৭১২-৫৭৮১৬৬, তারিখ : ১৫.০৪.২০১৮









