বাগেরহাটে ঐতিহাসিক ষাটগম্বুজ ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় করেছেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম। আসন্ন বাগেরহাট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ষাট গম্বুজ বাইতুশ শরফ আদর্শ আলিম মাদ্রাসায়
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের বাসিন্দা বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মহিদুল ইসলাম। বিএনপি নেতা সেক আমজাদ হোসেন, মোল্লা সালাউদ্দিন, শেখ শরিফুল ইসলাম, শেখ জাকির হোসেন, শেখ রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার মশিউর রহমান সোহেল, হাওলাদার হেমায়েত হোসেন প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী বাগেরহাট জেলা বিএনপির দি বার্ষিক সম্মেলনে ইউনিয়নের কৃতি সন্তান বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি এবং ষাট গম্বুজ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই। সে লক্ষ্যে সকলে প্রচার-প্রচারণা অব্যাহত রাখব। আমরা আশা করি ফকির তারিকুল ইসলাম বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হলে জেলা বিএনপির মধ্যে যত গ্রুপিং এবং বিভেদ রয়েছে সবকিছুর অবসান হবে। বাগেরহাট জেলা বিএনপি হবে ঐক্যবদ্ধ।










